১৫ আগস্টের মধ্যে আসবে ৫৪ লাখ টিকা: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ টিকা আসবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, কোভ্যাক্স থেকে আরও ৩০ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা ১৫ আগস্টের মধ্যে দেশে পৌঁছাবে। এ ছাড়া আরও ১০ লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে। মোট ৫৪ লাখ টিকা আসবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এতে সুবিধা হবে। টিকা কার্যক্রম যে গতিতে চলছে, সেটা বজায় রাখা যাবে। এ ছাড়া চীন থেকে কেনা আরও ৫০ লাখ টিকা এ মাসে পাওয়া যাবে বলে জানান তিনি।
কেবিনেট মিটিংয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষার বিষয়ে কিছু আলোচনা ছিল। আরও বেশ কিছু বিষয়ে আজ আলোচনা হয়েছে। তবে টিকার বিষয়ে আজকের বৈঠকে কোন আলোচনা ছিলো না। ভ্যাকসিনের বিষয়ে আমরা একটা সফল কার্যক্রম শুরু করেছি। সেটা গত পরশুদিন থেকে শুরু হয়েছে। সেদিনই গ্রামে উৎসবমুখর পরিবেশে মানুষ টিকা নিয়েছে। যেভাবে নির্বাচনের সময় মানুষ আসে, লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে। প্রতিটা ইউনিয়নে ৬০০ করে টিকা দেয়ার পরিকল্পনা ছিলে, কিন্তু আমরা দেখলাম তার চেয়ে বেশি মানুষ হাজির।’
মন্ত্রী বলেন, গ্রামে যেখানে টিকা প্রাপ্তির সংখ্যা কম ছিল। বয়স্করা কম পেয়েছিল, অনেকের অনীহা ছিল। সেই অনীহা কেটে গেছে। টিকার প্রতি তাদের আগ্রহ অনেক বেড়েছে। পৌরসভায় যেসব টিকা দেওয়া হচ্ছে, সেটি চলমান থাকবে। নরমাল ভ্যাকসিনের কার্যক্রমও চলমান থাকবে। আমাদের রুটিন ভ্যাকসিনেশন চালু থাকবে। গত দু-তিনদিনে কোন ঘটনা সেভাবে সামনে আসেনি। সব জায়গায়ই ভালোভাবে হয়েছে। এ পর্যন্ত গণটিকা কার্যক্রমের আওতায় ৩০ লাখের বেশি টিকা দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন থেকে আরও ৬ কোটি ভ্যাকসিন কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে কোভ্যাক্সের মাধ্যমে ৩৪, চীন থেকে কেনা ১০ ও উপহার ১০ লাখ টিকা। এছাড়াও ভারতের বাকি টিকাও পাওয়া যাবে বলে আশা করা যায়।
-
১৮ জুন, ২০২৫
-
১৭ মার্চ, ২০২৫
সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ
করোনার টিকা কেনার আড়ালে ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ
-
২৮ এপ্রিল, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
২২ জানুয়ারী, ২০২৩
-
২৬ জুলাই, ২০২২
-
২৬ জুলাই, ২০২২
-
১৭ মার্চ, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিবস
বিশেষ ক্যাম্পেইন শুরু, ১৫ দিনে টিকা পাবেন ৩ কোটি মানুষ
-
১৮ ফেব্রুয়ারী, ২০২২