০৭ অগাস্ট, ২০২১ ০৩:৩১ পিএম

বিএসএমএমইউর ফিল্ড হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন যারা 

বিএসএমএমইউর ফিল্ড হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন যারা 
ছবি: আবু নাঈম মনির

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফিল্ড হাসপাতালের কোভিড চিকিৎসার সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সব রোগী এখানে ভর্তি করা হবে না। করোনা আক্রান্ত নতুন ও মুমূর্ষু রোগীদেরই এখানে চিকিৎসা দেওয়া হবে।

আজ শনিবার (৭ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোভিড ফিল্ড হাসপাতাল উদ্বোধন পরবর্তী সংবাদ সন্মেলনে এ তথ্য জানান তিনি।

ফিল্ড হাসপাতালে চিকিৎসা সেবার বিভিন্ন দিক তুলে ধরে মন্ত্রী বলেন, আপাতত ৩৫৭টি শয্যা নিয়ে যাত্রা শুরু হয়েছে। এর মধ্যে ৪০টি  নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বেড, বাকিগুলোতে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে। হাসপাতাল পর্যায়ক্রমে এক হাজার শয্যায় উন্নীত করা হবে।

বর্তমানে করোনা চিকিৎসার পাশাপাশি ডেঙ্গু চিকিৎসাও দেওয়া হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। গত তারা ১৭ মাস ধরে তারা করোনার বিরুদ্ধে লড়েছেন। তাদের উৎসাহিত করতে হবে।

করোনা সংক্রমণ পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘দেশে করোনা সংক্রমণ দিন দিন খারাপ হচ্ছে। হাসপাতালগুলোর কোথাও আইসিইউ বেড খালি নেই। কোভিড চিকিৎসায় সারাদেশে ১৭ হাজার সাধারণ বেড রয়েছে। তবে সেগুলোর প্রায় সবগুলোই রোগীতে ভর্তি হয়ে গেছে।’

সংক্রমণ কমানোর সময় এসেছে জানিয়ে তিনি বলেন, হাসপাতালে আর বেড বাড়ানোর সুযোগ নেই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চীনের সঙ্গে আমাদের দেড় কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে। ইতোমধ্যে তারা টিকা পাঠানোও শুরু করেছে। আমরা চীন থেকে আরও ছয় কোটি ডোজ টিকার চুক্তি করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই অনুমোদন দিয়েছেন।’

তিনি বলেন, ‘সাত কোটি ডোজ টিকার মধ্যে অক্টোবর ও নভেম্বর মাসেই দুই কোটি করে মোট চার কোটি ডোজ টিকা আসবে। এর আগেও আসবে, তবে কিছুটা কম করে।’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘হাসপাতালগুলোতে এখন করোনা চিকিৎসার পাশাপাশি ডেঙ্গু চিকিৎসাও করতে হচ্ছে। চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। তবে সংক্রমণ কমানোর সময় এসেছে। হাসপাতালে আর বেড বাড়ানোর সুযোগ নেই।’

  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউর ফিল্ড হাসপাতাল
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক