০৭ অগাস্ট, ২০২১ ০১:২০ পিএম

বিএসএমএমইউর ফিল্ড হাসপাতালের উদ্বোধন

বিএসএমএমইউর ফিল্ড হাসপাতালের উদ্বোধন
ছবি: আবু নাঈম মনির

মেডিভয়েস রিপোর্ট: করোনা মহামারী রোধ ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এক হাজার শয্যার ফিল্ড হাসপাতালের উদ্বোধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। 

আজ  শনিবার (৭ আগস্ট) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দুপুর ১২টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতালের উদ্বোধন করেন। 

ফিল্ড হাসপাতালে চিকিৎসা সেবার বিভিন্ন দিক তুলে ধরে মন্ত্রী বলেন, আপাতত ৩৫৭টি শয্যা নিয়ে যাত্রা শুরু হয়েছে। এর মধ্যে ৪০টি  নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বেড, বাকিগুলোতে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে। হাসপাতাল পর্যায়ক্রমে এক হাজার শয্যায় উন্নীত করা হবে।

ফিল্ড হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘আজ আমরা ৩৫৭ শয্যা নিয়ে হাসপাতালটির যাত্রা শুরু করেছি। প্রতিটি শয্যায়ই আইসিইউ রয়েছে। আমরা দ্রুতই এটিকে এক হাজার শয্যায় নিয়ে যাবো। আমরা ২০ দিনেই ফিল্ড হাসপাতালটি নির্মাণ করেছি।’

এর আগে ৯ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিঞা বলেন, শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারসহ পাঁচটি স্থানে ফিল্ড হাসপাতাল করা হবে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক

রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব

দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক

রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক