০৫ অগাস্ট, ২০২১ ০৩:৫৭ পিএম

ফের পেছালো ৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা

ফের পেছালো ৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার কঠোর বিধিনিষেধের কারণে ৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা আবারও পেছানো হয়েছে। আগামী ১০ ও ১১ আগস্টের মৌখিক পরীক্ষা যথাক্রমে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নূর অহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, যা আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) বিপিএসসির ওয়েবসাইটে ইস্যু করা হয়েছে। 

এতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ মহামারির বর্তমান পরিস্থিতিতে ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এর আগামী ১০ ও ১১ আগস্টে অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষা যথাক্রমে আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ২০২১ তারিখ পুনর্নির্ধারণ করা হলো। ইতিপূর্বের নির্দেশনার আলোকে দুই পর্বে অর্থাৎ সকাল ১০টা ও দুপুর দুইটা থেকে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আলোচ্য মৌখিক পরীক্ষার ১২ আগস্ট থেকে ২৯ আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত সময়সূচি অপরিবর্তিত থাকবে।’

এতে আরও বলা হয়েছে, ‘মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থীকে কোভিডের টিকা গ্রহণ সংক্রান্ত প্রমাণপত্রের অনুলিপি সাথে আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সিস্টেম এনালিস্ট ও জনসংযোগ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ৪২তম বিসিএস
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক