এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস উদ্বোধন
মেডিভয়েস রিপোর্ট: এমবিবিএস ২০২০-২১ সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১ আগস্ট) দুপুরে মহাখালীর বিসিপিএস অডিটোরিয়াম হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এর উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া ও স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূরসহ প্রমুখ। এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন দেশের মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষগণ ও প্রথম বর্ষের শিক্ষার্থীরা।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, ‘পরীক্ষা নেওয়ার সময় আমরা অনেক সমালোচনার মুখোমুখি হয়েছিলাম। কিন্তু আমরা থামিনি। আমরা আমাদের ছেলে-মেয়েদের জীবনের এক বছর নষ্ট করতে দিতে পারি না। যারা ডাক্তার হতে চান, তাদের আগামীতে হাসপাতাল গুলোতে সেবা দিতে হবে। আমরা সেবার মধ্যে গ্যাপ সৃষ্টি হোক ,পড়াশোনায় গ্যাপ সৃষ্টি হোক সেটা আমরা চাইনি।’
তিনি আরও বলেন, ‘আমাদের পরিক্ষা নেওয়ার পরিপেক্ষিতে আজকে ১০ হাজারের বেশি ছাত্র-ছাত্রী তাদের প্রথম বর্ষে ভর্তি হতে পেরেছে, পড়াশোনা শুরু করতে পেরেছে। খুব কম জায়গায় পরিক্ষা নেওয়া সম্ভব হয়েছে। কিন্তু আমরা সব সমালোচনা চাপিয়ে পরিক্ষা নেওয়ায় এই ফল পেয়েছি। ভবিষ্যতে আমরা স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরু করার চেষ্টা করবো।’
তিনি আারও বলেন, ‘উপস্থতি থেকে পড়াশোনা না করে থাকলে, ছাত্র-ছাত্রীদের মাঝে আলোচনা না হলে, প্রশ্ন করতে না পারলে সঠিক ভাবে পড়াশোনা হয় না। যদি রোগি না দেখতে পারে, রোগীর গায়ে হাত দিয়ে সমাধান দিতে, না শিখে। তাহলে পরিপূর্ণ ডাক্তার হওয়া সম্ভব হয় না। ডাক্তারি হচ্ছে নোবেল প্রফেশন, মানুষকে সেবা দেওয়াই ডাক্তারদের প্রধান বিষয়।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডাক্তার রা চরম বিপর্যয়েও সেবা দিয়ে থাকেন। যেমন করোনার এই মহাবিপর্যয়েও করোনাকে তোয়াক্কা না করে সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। তোমাদের সাহস ই সবচেয়ে বড় বিষয়। নলেজেবল হতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আপডেটেড হতে হবে প্রযুক্তির সাথে। যারা ভালো ডাক্তার হতে পারে তাদের সম্পদের পিছনে দৌড়াতে হয় না সম্পদ ই তাদের পিছনে দৌডাবে।’
তিনি আরও বলেন, ‘আগামী ৭ থেকে ১৪ আগস্ট এই সাতদিনে উৎসবমূখর পরিবেশে দেশের মানুষকে অন্তত ১ কোটি ভ্যাকসিন দেয়া হবে। দেশের ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে রাজধানী পর্যন্ত সর্বোত্র এই টিকা উৎসব চলবে। এই ভ্যাকসিন প্রদানে বয়স্ক মানুষকে অগ্রাধিকার দিয়ে তারপর অন্যান্য ব্যক্তিদেরকে ভ্যাকসিন প্রদান করা হবে। অধিক সংখ্যক মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে কেবল মাত্র ভোটার আইডি কার্ড অথবা কোন কোন ক্ষেত্রে আরো সহজ প্রক্রিয়ার মাধ্যমে দেশের অধিক সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেয়া হবে।’
দেশের স্বাস্থ্যখাত নিয়ে নানা সমালোচনা প্রসঙ্গ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস সৃষ্টির আগে এর ট্রীটমেন্ট বিষয়ে কারও কিছু জানা ছিল না। আমরা অতিদ্রুত শিক্ষা নিয়েছি। মাত্র ১টি ল্যাব থেকে প্রায় সাড়ে ছয়শত ল্যাব করা হয়েছে। ১৭-১৮ হাজার শয্যা করা হয়েছে। আইসিইউ,এইচডিইউ সংখ্যা বৃদ্ধিসহ সারাদেশে ব্যাপক হারে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের স্বাস্থ্যখাত ভালো সেবা দিয়েছে বলেই দেশের অর্থনীতি এখনো বিশে^র বহু দেশের অর্থনীতি থেকে এগিয়ে রয়েছে।
-
০২ অক্টোবর, ২০২৪
-
১১ নভেম্বর, ২০২৩
-
২৩ অক্টোবর, ২০২৩
-
১১ জুলাই, ২০২৩
-
০৩ জুলাই, ২০২৩
-
২৯ মার্চ, ২০২৩
-
১০ ফেব্রুয়ারী, ২০২৩
-
০৫ জুন, ২০২২
-
০১ মার্চ, ২০২২