৩০ জুলাই, ২০২১ ০৩:৪০ পিএম

করোনা আক্রান্ত নার্স-মিডওয়াইফদের বিনামূল্যে ওষুধ দেবে বিকন ফার্মা

করোনা আক্রান্ত নার্স-মিডওয়াইফদের বিনামূল্যে ওষুধ দেবে বিকন ফার্মা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে কোভিড -১৯ আক্রান্ত সম্মুখযোদ্ধা সকল সরকারি হাসপাতালের ও শিক্ষা প্রতিষ্ঠানের নার্স ও মিডওয়াইফসহ সংশ্লিষ্টদের বিকন ফার্মাসিউটিক্যালস বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করবে বলে জানিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।

গত বৃহস্পতিবার (২৯ জুলাই) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা এ সেবা গ্রহণ করতে আগ্রহী তাদেরকে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের স্থানীয় এজেন্ট অথবা কোম্পানিটির ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং, জনাব এস এম মাহমুদুল হক পল্লবের (মোবাইল নং- ০১৯১৩ ৩৯৭৯৮০ ও টেলিফোন নং- ০২৫৭১৬৫৩৭১-৭৬) সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে নার্সিং ও মিডয়াইফারি অধিদপ্তরের পক্ষ থেকে এই মহামারীর সময়কালে নিবেদিত সম্মুখযোদ্ধা নার্স ও মিডওয়াইফদের জন্য এ মহতি উদ্যোগ নেওয়ায় বিকন ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর সংসদ সদস্য জনাব মোহাম্মদ এনামুল করিমকে ধন্যবাদ জানানো হয়। 

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক