২৮ জুলাই, ২০২১ ১০:০১ এএম
রামেকের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু
প্রতীকী ছবি।
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৮ জুলাই) সকালে রামেক হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ছয়জন এবং করোনা উপসর্গে ১২ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে রাজশাহী জেলার ছয়জন, নাটোর জেলার তিনজন, পাবনার সাতজন, মেহেরপুরের একজন ও কুষ্টিয়া জেলার একজন।
গত বছরের এপ্রিল থেকে এই বছরের জুন পর্যন্ত রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন সাত হাজার ১৬১ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন পাঁচ হাজার ৯২৭ জন। এই ১৪ মাসে মারা গেছেন এক হাজার ৭৮ জন। এর মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩৪৬ জনের। অন্যদের মৃত্যু হয়েছে উপসর্গ নয়তো অন্যান্য শারীরিক জটিলতায়।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত