নতুন নার্স নিয়োগ: রাজস্বখাতে চার হাজার পদ সৃজন
মেডিভয়েস রিপোর্ট: করোনা মোকাবিলায় রোগীদের সেবায় রাজস্বখাতে চার হাজার নার্স নিয়োগের পদ সৃজন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (২৬ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মেজবাউল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতায় রাজস্বখাতে দশম গ্রেডে চার হাজার সিনিয়র স্টাফ নার্স এর পদ অস্থায়ীভাবে সৃজনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’
এতে আরও বলা হয়েছে, ‘এ পদ সৃজনে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি রয়েছে এবং বিদ্যমান টিওএল্ডই-তে নতুন সৃজিত পদ অন্তর্ভুক্তির পর পদগুলো অস্থায়ী হিসেবে চিহিৃত করে টিওেএল্ডই হালনাগাদ করতে হবে এবং হালনাগাদকৃত টিওএল্ডই এর কপি অর্থ বিভাগে প্রেরণ করতে হবে।’
‘উল্লিখিত সিনিয়র স্টাফ নার্সদের যাবতীয় ব্যয়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোড থেকে মিটানো হবে’ বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, নার্সি ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
২৭ সেপ্টেম্বর, ২০২৫
-
১৬ সেপ্টেম্বর, ২০২৫
-
০২ ফেব্রুয়ারী, ২০২৫
-
১৯ সেপ্টেম্বর, ২০২৪
-
০৯ সেপ্টেম্বর, ২০২২
-
১৮ জুলাই, ২০২২
-
১৯ জুন, ২০২২
-
২৪ জানুয়ারী, ২০২২