১৯ জুন, ২০২২ ০৪:০৩ পিএম

কুয়েতে নিয়োগ পাচ্ছেন বাংলাদেশের ৪৭৯ নার্স

কুয়েতে নিয়োগ পাচ্ছেন বাংলাদেশের ৪৭৯ নার্স
তাঁদের বেতন ৮০ থেকে ৯০ হাজার টাকার মধ্যে। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: কুয়েতে নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন সরকারি হাসপাতালের ৪৭৯ জন নার্স। আজ রোববার (১৯ জুন) প্রথম দফার দুটি ফ্লাইটে জাজিরা এয়ারওয়েজের ৫০ জন নার্স কুয়েতে যাবেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

সংস্থাটি জানিয়েছে, তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন ৫০ জন নার্স। সম্পূর্ণ বিনা মূল্যে আবাসিক সুবিধা ও খাওয়ার সুবিধাও দেওয়া হবে। মোট ৪৭৯ জন নার্স পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ হয়ে কুয়েতের বিভিন্ন সরকারি হাসপাতালে নিয়োগ পেতে যাচ্ছেন। প্রথম দফায় আজ ৫০ জন নার্স কুয়েত গমন করবেন।তাঁদের বেতন ৮০ থেকে ৯০ হাজার টাকার মধ্যে।

কুয়েতের বিভিন্ন সরকারি হাসপাতালে নার্স নিয়োগের লক্ষ্যে কুয়েতের সিটি গ্রুপ জেনারেল ট্রেডিং কোম্পানি, অ্যাডভান্স টেকনোলজি কোম্পানি এবং বোয়েসেল যৌথভাবে কাজ করেছে।  

আগ্রহী নার্সদের অনলাইনে আবেদনের পর কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি কর্তৃক লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষে মোট ৪৭৯ জন নার্স উত্তীর্ণ হন।

কুয়েতে নার্স নিয়োগকে কেন্দ্র করে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা গত ৮-১১ মে কুয়েত সফর করেন এবং নার্সদের কর্মক্ষেত্র ও বাসস্থান পরিদর্শন করেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নার্স নিয়োগ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক