২৭ জুলাই, ২০২১ ১১:৫৮ এএম

কুমিল্লায় চিকিৎসকের ওপর হামলা, আটক ১ 

কুমিল্লায় চিকিৎসকের ওপর হামলা, আটক ১ 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সমৃদ্ধ হাসপাতালে রেফার্ড করায় রোগী স্বজনদের হামলায় শিকার হয়েছেন কুমিল্লা ফরটিস হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ তানবীর আকবর। গত ২৫ জুলাই রাতে তাঁর ওপর এ হামলা হয়। নির্মম হামলায় গুরুতর আহত হয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ ১৯তম ব্যাচের এ শিক্ষার্থী।

সূত্রে জানা গেছে, অক্সিজেন স্যাচুরেশন ৬০ শতাংশ থাকায় এক রোগীকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল বা ঢাকাতে আইসিইউ সমৃদ্ধ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে তারা ফরটিস হাসপাতালে এসে রোগীকে ভর্তি করার জন্য সংশ্লিষ্টদের চাপ প্রয়োগ করতে থাকে। এ সময় ডা. তানভির রোগীর স্বজনদের উন্নত চিকিৎসার জন্য হাই ফ্লু ন্যাসাল ক্যানুলা ও আইসিইউ সমৃদ্ধ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এ সময় হাসপাতালে ভাঙচুর চালায় স্বজনরা। হামলায় হাসপাতালের সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রোগীর স্বজনদের সাথে আলাপকালে রোগীর কয়েকজন ডা. মোহাম্মদ তানবীরকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে শুরু করে এবং একপর্যায়ে একজন লাঠি দিয়ে তাকে নির্মমভাবে পিটাতে থাকে। দূরে থেকে নিষেধ করায় স্বজনদের একজন রিসিপশনিস্টদের মারতে তেড়ে যায়। কয়েকজনকে হাসপাতালে ভাঙচুর চালাতেও দেখা গেছে।

এ বিষয়ে পুলিশপ্রশাসন, স্বাস্থ্যপ্রশাসন, বিএমএ ও স্বাচিপ নেতৃবৃন্দকে জানানো হয়। স্থানীয় বিএমএ ও স্বাচিপের সভাপতি ডা. আব্দুল বাকী আনিস, বিএমএ সাধারণ সম্পাদক ডা. মো. আতাউর রহমান  জসীম ও স্বাচিপের সাধারণ সম্পাদক  ডা. মোরশেদুল আলম কুমিল্লার পুলিশ সুপারসহ জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেন। 

এ ঘটনায় নির্যাতিত চিকিৎসক তানভির কোতোয়ালি থানায় পর দিন সকালে মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে মামলার দুই নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়। 

দ্রুত অন্যান্য আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা। অন্যথায় কুমিল্লার চিকিৎসা সেবা ব্যাহত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তারা।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক লাঞ্ছিত
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক