ইরাকে করোনা ওয়ার্ডে অগ্নিকাণ্ড, নিহত ৬৪
মেডিভয়েস ডেস্ক: ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ার আল-হুসেইন হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে৷ এতে আহত হয়েছেন আরও প্রায় ৬৭ জন। ইরাকে গত তিন মাসের মধ্যে কোভিড ইউনিটে এটি দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা৷
সোমবার (১২ জুলাই) কাতার ভিক্তিক মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘গত ১২ জুলাই রাতে ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরে আল হুসেইন নামক হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ারসার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। ওই হাসপাতালে করোনাভাইরাস আক্রান্তদের জন্য বিশেষ ইউনিট স্থাপন করা হয়েছিল। ওই করোনা ওয়ার্ডের ধারণক্ষমতা ছিল ৭০ জন রোগী। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তবে ওই হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা প্রাথমিকভাবে বলছেন, অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।’
এতে আরও বলা হয়েছে, ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদেমি হাসপাতালের প্রধানকে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন। এ ঘটনার তদন্ত করতে উচ্চস্তরের একটি তদন্ত কমিটিও গঠন করেছেন তিনি। এছাড়া তার সরকারের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদেমি।
-
০৪ অগাস্ট, ২০২৬
-
১৯ অক্টোবর, ২০২৫
-
১১ জানুয়ারী, ২০২৫
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৬ ডিসেম্বর, ২০২৪
-
১৬ নভেম্বর, ২০২৪
-
২০ এপ্রিল, ২০২৪
-
২০ এপ্রিল, ২০২৪
আইসিইউতে রোগীর মৃত্যু
টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা: থানায় মামলা, ইন্টার্নদের কর্মবিরতি
আইসিইউতে রোগীর মৃত্যু
টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা: থানায় মামলা, ইন্টার্নদের কর্মবিরতি
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে