১২ জুলাই, ২০২১ ০৮:২০ পিএম

ঈদের আগে শিথিল, পরে ফের কঠোর বিধিনিষেধ

ঈদের আগে শিথিল, পরে ফের কঠোর বিধিনিষেধ
ছবি: মজিবুর রহমান

মেডিভয়েস রিপোর্ট: করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধ ঈদের আগে অর্থাৎ ১৫ জুলাই (বৃহস্পতিবার) থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। তবে ২৩ জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ জারি করবে সরকার। আজ সোমবার (১২ জুলাই) সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা স্বাক্ষরিত ওই বিবরণীতে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জনা গেছে, বিধিনিষেধ শিথিল করার সময়ে স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের গণপরিবহন এবং শপিং মলসহ দোকানপাট খোলা থাকবে। তবে আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলতে হবে গণপরিবহনকে। সেই সঙ্গে বসবে কোরবানির হাটও। 

এর আগে করোনার সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ দিয়ে আসছে সরকার। পরে দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা দিলে দেশব্যাপী বিধিনিষেধের পাশাপাশি স্থানীয় প্রশাসনও বিভিন্ন এলাকায় বিশেষ বিধিনিষেধ জারি করে। কিন্তু এতেও আশানুরূপ ফল না আসায় সংক্রমণ প্রতিরোধে কোভিড-১৯-সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির শাটডাউনের সুপারিশের পরিপ্রেক্ষিতে গত ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করা হয়। পরে তা ১৩ জুলাই পর্যন্ত বাড়ানো হয়।

তবে বিধিনিষেধের মধ্যে সব সরকারি অফিসের দাপ্তরিক কাজগুলো ভার্চ্যুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করা হবে।

শ্রমজীবী মানুষসহ জীবিকার দিক বিবেচনা করে ঈদের আগে বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত হয়েছে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে। তবে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর বর্তমান পরিস্থিতিতে বিধিনিষেধ শিথিল করলে পরিস্থিতি কেমন হবে, সেটা নিয়েও আশঙ্কা আছে।

দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমণে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তের রেকর্ড হয়েছে আজ রোববার। দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৬৮ জন। হাজার ৮৭৪ জন। এ সময় করোনায় মারা গেছে ২২০ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ
ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক