১০ জুলাই, ২০২১ ০৯:৩৮ পিএম

একদিনে হারালাম তিন চিকিৎসক

একদিনে হারালাম তিন চিকিৎসক
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনায় সম্মুখযোদ্ধা চিকিৎসকদের মৃত্যুর মিছিল যেন কিছুতেই থামছে না। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশের তিন চিকিৎসক।

করোনায় মৃত্যুবরণকারী চিকিৎসকরা হলেন, টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাজেদ আলী মিয়া, পটুয়াখালী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. মুহাম্মদ হাফিজ উদ্দিন ও তরুণ চিকিৎসক ডা. জেসমিন শান্তা।

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাজেদ আলী মিয়া আজ বিকালে সাড়ে পাঁচটার দিকে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

এদিকে শুক্রবার রাত ১১ টা ১৫ মিনিটের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন পটুয়াখালী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. মুহাম্মদ হাফিজ উদ্দিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন গাজীপুর সিটি মেডিকেল কলেজ দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ডা. জেসমিন শান্তা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৬ বছর।

এক দিনে তিনজন চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক