খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে খুলনা বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার ২১৪ জন। এসময় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩০৪ জন। এ নিয়ে খুলনা বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ছাড়াল। গত ১ জুলাই খুলনা বিভাগে সর্বোচ্চ ৩৯ জনের মৃত্যু হয়েছিল।
আজ রোববার (০৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনা জেলায় ১৫ জন, কুষ্টিয়া জেলায় ১৫ জন, যশোরে সাতজন, ঝিনাইদহ জেলায় দুইজন, মাগুরা জেলায় দুইজন ও চুয়াডাঙ্গায় দুজন করে এবং বাগেরহাট, সাতক্ষীরা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪