০৪ জুলাই, ২০২১ ১১:২৮ এএম

করোনায় চলে গেলেন ‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার

করোনায় চলে গেলেন ‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার
গীতিকবি ফজল-এ খোদা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও ‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার ফজল-এ খোদা।

আজ রোববার (৪ জুলাই) ভোর চারটায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর ছেলে সজীব ওনাসিস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

১৯৪১ সালের ৯ মার্চ পাবনার বেড়া থানার বনগ্রামে জন্মগ্রহণ করেন এই প্রখ্যাত গীতিকবি। বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় সেরা ২০ গানের মধ্যে ১২তম স্থানে রয়েছে ফজল-এ-খোদার লেখা ‘সালাম সালাম হাজার সালাম’ গানটি।

তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘ভালোবাসার মূল্য কতো’, ‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’, ‘আমি কিছু জানি না’, ‘কলসি কাঁধে ঘাটে যায় কোন রূপসী’, ‘বাসন্তী রং শাড়ি পরে কোন রমণী চলে যায়’, ‘আমি প্রদীপের মতো রাত জেগে জেগে’, ‘ভাবনা আমার আহত পাখির মতো’, ‘প্রেমের এক নাম জীবন’, ‘বউ কথা কও পাখির ডাকে ঘুম ভাঙেরে’ ইত্যাদি।

১৯৬৩ সালে বাংলাদেশ বেতারে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন ফজল-এ-খোদা। এর পরের বছর টেলিভিশনে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন তিনি। ঢাকা বেতারের সাবেক এই আঞ্চলিক পরিচালক শিশু-কিশোরদের সংগঠন শাপলা শালুকের আসরের প্রতিষ্ঠাতা পরিচালকও ছিলেন প্রখ্যাত গীতিকবি ফজল-এ-খোদা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনায় মৃত্যু
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক