০৩ জুলাই, ২০২১ ১২:০৭ পিএম
লকডাউনে ২১২১ শিক্ষকের স্বাস্থ্য পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত ২১২১ জন শিক্ষক ও শিক্ষিকার স্বাস্থ্য পরীক্ষা স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (২ জুলাই) অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘সারাদেশ ব্যাপী কঠোর লকডাউন বা শাটডাউন জনিত কারণে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২১২১ জন সহকারী শিক্ষক ও শিক্ষিকাদের স্বাস্থ্য পরীক্ষা লকডাউনে শেষ না হওয়া পর্যন্ত স্থগিত করা হলো।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ অধিশাখর উপসচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : স্বাস্থ্য পরীক্ষা
-
১৬ সেপ্টেম্বর, ২০২৬
-
১৪ অগাস্ট, ২০২৬
-
০৫ অক্টোবর, ২০২৫
-
০৮ এপ্রিল, ২০২৫
-
১৩ জানুয়ারী, ২০২৫
-
০৩ জানুয়ারী, ২০২৫
-
০৯ ডিসেম্বর, ২০২৪
-
১৪ মার্চ, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত
এই বিভাগের সর্বাধিক পঠিত