০৯ ডিসেম্বর, ২০২৪ ০৪:২৪ পিএম

গোপনীয় অনুবেদনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে নির্ধারিত হাসপাতালে

গোপনীয় অনুবেদনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে নির্ধারিত হাসপাতালে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সরকারি চাকরিতে নবম থেকে উপরের গ্রেডে কর্মরতদের গোপনীয় অনুবেদনে নির্ধারিত মেডিকেল কলেজ হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।
রোববার (০৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চিঠিতে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘সকল মন্ত্রণালয়, বিভাগ এবং নিয়ন্ত্রণাধীন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, সংযুক্ত অফিস ও সংস্থায় (বিভাগ, জেলা এবং উপজেলাসহ) কর্মরত ৯ম গ্রেড ও তার উপরের পর্যায়ের কর্মকর্তাদের গোপনীয় অনুবেদনে স্বাস্থ্য পরীক্ষা 'গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২০' অনুযায়ী নির্ধারিত মেডিক্যাল কলেজ হাসপাতাল/স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সম্পাদন করতে হবে।’

উল্লেখ্য, ‘গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২০’- এ গ্রেড অনুযায়ী কর্মচারীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা করতে মেডিকেল কলেজ হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্স নির্ধারিত করা আছে।

সে অনুযায়ী নির্ধারিত মেডিকেল কলেজ হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বাস্থ্য পরীক্ষা করতে বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এসআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য পরীক্ষা
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক