লকডাউন দেখতে এসে রাজধানীতে আটক চার শতাধিক
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করে কেউ অপ্রয়োজনে, কেউ লকডাউন দেখতে রাস্তায় বের হওয়ায় চার শতাধিক মানুষকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানা গেছে, বিধিনিষেধ ভঙ্গ করায় রাজধানীতে চার শতাধিকের বেশি আটক। এরমধ্যে তেজগাঁও বিভাগের ১৬৭ জন, মিরপুরে ১০১ জন। এরা কেউ লকডাউন দেখতে বের হয়েছিলো। কেউ বের হয়েছিলো অপ্রয়োজনে। সন্তোষজনক জবাব দিতে না পারায় তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত আইনগত ব্যবস্থা নেবে। পাশাপাশি অর্ধশত যানবাহনকে মামলার আওতায় নিয়ে আসা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত রাজধানীর গাবতলী, টেকনিকেল, শাহআলী, পল্লবী, মিরপুর, কাফরুলসহ পুরো পুলিশ শতাধিক মানুষকে আটকসহ অর্ধশতাধিক যানবাহনকে মামলা দেয়। মিরপুরে দুজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলছে পুলিশের অভিযান। গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তেজগাঁও জোনের এডিসি হাফিজ আল ফারুক গনমাধ্যমকে বলেন, ‘লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে বাসা থেকে বের হাওয়াতে সকাল থেকেই তেজগাঁও জোনের অধীনে থাকা ৬ থানা এলাকায় ১৬৭ জনকে আটক করা হয়েছে।’
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪