০১ জুলাই, ২০২১ ০৫:৫৮ পিএম

ফের করোনায় মৃত্যুর রেকর্ড, শনাক্ত ৮৩০১

ফের করোনায় মৃত্যুর রেকর্ড, শনাক্ত ৮৩০১
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। একদিনে করোনায় আরও ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ হাজার ৬৪৬ জন। এ সময় আট হাজার ৩০১ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল নয় লাখ ২১ হাজার ৫৫৯ জন।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ১৪৩ জনের মধ্যে পুরুষ ৯০ জন এবং নারী ৫৩ জন। আর তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১০৯ জন, বেসরকারি হাসপাতালে ২৩ জন এবং বাসায় ১১ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৫৬৬টি পরীক্ষাগারে ৩২ হাজার ৯২৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৩২ হাজার ৫৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬৬ লাখ ৪০ হাজার ৯৮২টি।

এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা চার হাজার ৬৬৩ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট আট লাখ ২০ হাজার ৯১৩ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার হার ২৫ দশমিক ৯০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য আট শংতাশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৯ শতাংশ।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ১৪ হাজার ৬৪৬ মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১০ হাজার ৪১৫ জন (৭১ দশমিক ১১ ভাগ) ও নারী চার হাজার ২৩১ জন (২৮ দশমিক ৮৯ ভাগ)।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক