ধানমন্ডিতে আইসিডিডিআর’বির নমুনা সংগ্রহ কেন্দ্র, নেওয়া হবে না করোনার নমুনা
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ডায়াগোনস্টিক ল্যাবরেটরির আরও একটি নতুন নমুনা সংগ্রহ কেন্দ্র চালু করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ জুন) ধানমন্ডিতে নমুনা সংগ্রহ কেন্দ্রটির উদ্বোধন করা হয়। বিভিন্ন পরীক্ষার জন্য এই কেন্দ্রে নমুনা জমা দেওয়া যাবে। তবে করোনার নমুনা এখানে সংগ্রহ করা হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিডিডিআর,বি’র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ।
তিনি বলেন, ‘ধানমন্ডিতে এই নমুনা সংগ্রহ কেন্দ্রটি চালু করা, নির্ভুলভাবে রোগ শনাক্তকরণ, কার্যকারণ বিশ্লেষণ এবং পরিশেষে চিকিৎসকদের জীবন রক্ষাকারী ভূমিকায় সহায়তা করার জন্য আইসিডিডিআর,বি’র অঙ্গীকার বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
আইসিডিডিআর,বি’র ল্যাবরেটরি সায়েন্সেস অ্যান্ড সার্ভিসেস বিভাগের ভারপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর ড. দীনেশ মণ্ডল তার বক্তব্যে বলেন, ‘সবচেয়ে নির্ভরযোগ্য ডায়াগোনস্টিক সেবা সরবরাহকারী হিসেবে আমাদের সেবাগুলোকে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব।’
প্রসঙ্গত, আইসিডিডিআর,বি’র ডায়াগোনস্টিক সেবা থেকে অর্জিত সঞ্চয় প্রতি বছর আইসিডিডিআর,বি-র ঢাকা ও মতলব হাসপাতালে আগত দুই লাখেরও বেশি রোগীর বিনামূল্যে জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা প্রদানে সহায়তা করে।
-
১৮ জুন, ২০২৬
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
-
২২ মে, ২০২৬
-
১১ মে, ২০২৬
আইসিডিডিআর,বির শোক
ওআরএস উদ্ভাবনের অন্যতম বিজ্ঞানী ডা. মাজিদ মোল্লা আর নেই
-
২৩ অগাস্ট, ২০২৫
-
০২ জুলাই, ২০২৫
আইসিডিডিআর,বির গবেষণা
শিশুদের অসংক্রামক রোগ মোকাবিলায় আলো দেখাচ্ছে পেডিয়াট্রিক এনসিডি মডেল
-
২৬ জুন, ২০২৫
আইসিডিডিআর,বির গবেষণা
মহামারীতে বেশি ঝুঁকিতে পড়েন শহুরে কর্মজীবী নারী