১৮ জুন, ২০২১ ১২:২৭ পিএম

ফের করোনায় আক্রান্ত সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম

ফের করোনায় আক্রান্ত সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম
আ ফ ম বাহাউদ্দিন নাসিম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দ্বিতীয় বারের মতো প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদের সাবেক সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম।

আজ শুক্রবার (১৮ জুন) সকালে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

তিনি বলেন, ‘এখন আইসোলেশনে আছি। ডাক্তার দেখিয়েছি। তবে শারীরিক অবস্থা কিছুটা অবনতির দিকে। আশা অতি দ্রুত সুস্থ হয়ে যাব।’

এদিকে রাজধানীর একটি হাসপাতালে করোনা টেস্ট করালে ১৬ জুন রিপোর্ট পজিটিভ আসে তাঁর। এর আগে করোনা টিকার দুটি ডোজ নিয়েছিলেন বাহাউদ্দিন নাছিম। গত ১৫ সেপ্টেম্বর প্রথমবারের মত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জাতীয় সংসদের সাবেক এই সদস্য।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক