১৮ জুন, ২০২১ ০৪:৩২ পিএম

স্বাস্থ্যের উপসচিব মাহবুবুর রহমানকে বদলি

স্বাস্থ্যের উপসচিব মাহবুবুর রহমানকে বদলি
মো. মাহবুবুর রহমান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানকে বদলি ও পদায়ন করেছে সরকার। তাকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের প্রশাসন-১ অধিশাখার উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার গত ৩১ মে ২০২১ তারিখের ০৫.০০.০০০০.১৩৯.১৯.০০২.২১-১৬৫ নং প্রজ্ঞাপনমূলে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব জনাব মো. মাহবুবুর রহমান (পরিচিতি নং-১৫৫১২)-কে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ঠাকুরগাঁও জেলায় পদায়ন করা হয়েছে।’

এতে আরও বলা হয়েছে, ‘তাঁকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত ১৬ জুন ২০২১ তারিখ অপরাহ্নে এ বিভাগ হতে নির্দেশক্রমে অবমুক্ত করা হলো।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►অফিস আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক