স্বাস্থ্যের সিনিয়র সহকারী সচিব আতাহার মিয়াকে বদলি
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আতাহার মিয়াকে বদলি করেছে সরকার। তাঁকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগ প্রশাসন-১ অধিশাখার উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার গত ১৩ জুন ২০২১ তারিখের ০৫.০০.০০০০.১৩৮১৯.০০৩.২০-২৯৮ নং প্রজ্ঞাপনমূলে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মো. আতাহার মিয়া (পরিচিতি নং-১৬৫২২)-কে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সচিবের একান্ত সচিব হিসেবে বদলিপূর্বক নিয়োগ করা হয়েছে।’
এতে আরও বলা হয়েছে,‘তাঁকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত ১৭ জুন ২০২১ তারিখ অপরাহ্নে এ বিভাগ হতে নির্দেশক্রমে অবমুক্ত করা হলো।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
১৮ মে, ২০২৬
-
১৪ এপ্রিল, ২০২৬
দুই চিকিৎসকের ওএসডির আদেশ প্রত্যাহারে দাবি
অভিজ্ঞ চিকিৎসকদের যত্রতত্র বদলি মেডিকেল শিক্ষা ও সেবার জন্য মারাত্মক ক্ষতির: এনডিএফ
-
২৬ মে, ২০২৫
শিক্ষার্থীর আত্মহত্যা
ডা. আসাদুজ্জামানের অপসারণে অধিদপ্তরে শেবাচিম অধ্যক্ষের চিঠি
-
২৮ ফেব্রুয়ারী, ২০২৫
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫