সড়ক দুর্ঘটনায় ঢামেকহার নার্সিং কর্মকর্তার মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেকহা) নার্সিং কর্মকর্তা জাহিদুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।
আজ বুধবার (১৬ জুন) দুপুরে সাভার-নবীনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি।
পাবিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে ব্যক্তিগত মোটরসাইকেল দিয়ে ঢাকা থেকে সাভার যাচ্ছিলেন জাহিদুল ইসলাম। এরপর পেছন থেকে একটি গাড়ি এসে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তিনি সেখানেই মৃত্যুবরণ করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংযুক্ত ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টারে কর্মরত ছিলেন জাহিদুল ইসলাম। তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলা সদরে। তিনি ২০২০ সালে সরকারি চাকরিতে যোগদান করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও পরিবার-পরিজন রেখে মারা গেছেন।
এই নার্সিং কর্মকর্তার মৃত্যুতে গভীর দু:খ ও শোক জানিয়েছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন।
-
০৯ অক্টোবর, ২০২২
-
২০ জুলাই, ২০২২
-
১৩ জুলাই, ২০২২
-
১৩ জুলাই, ২০২২
-
১৯ নভেম্বর, ২০২১
-
১২ সেপ্টেম্বর, ২০২১
করোনা মহামারী
পালিয়েছেন স্বজনরা, মৃত্যুঝুঁকি নিয়ে পাশে দাঁড়ান নার্সরা
-
২৩ অগাস্ট, ২০২১
-
০১ অগাস্ট, ২০২১
-
৩১ জুলাই, ২০২১
-
২০ জুন, ২০২১