আগস্টে কোভ্যাক্স থেকে ১০ লাখ টিকা পাবে বাংলাদেশ
মেডিভয়েস রিপোর্ট: চলতি বছরের আগস্ট মাসে কোভ্যাক্স থেকে ১০ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে বাংলাদেশ। একইসঙ্গে চীন ও রাশিয়া থেকেও শিগগিরই টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ বুধবার (১৬ জুন) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের উৎপাদনশীল দেশগুলোতে ভ্যাকসিনের সুষম বণ্টন নেই। আমরা চায়নার ভ্যাকসিন পাওয়ার জন্য অপেক্ষায় আছি। রাশিয়ার সঙ্গেও আমাদের টিকা পাওয়া নিয়ে আলোচনা হচ্ছে। তাদের থেকে টিকা পাওয়ার ব্যাপারে দুই একদিনের মধ্যে ভালো খবর আসতে পারে। ভারতের সিরাম ইনস্টিটিটের সঙ্গেও নিয়মিত আলোচনা হচ্ছে। তবে তারা টিকা দেয়ার ব্যাপারে কোনো আপডেট জানায়নি। এছাড়া কোভ্যাক্সের অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ভ্যাকসিন আসবে। আমাদের হাতে মোট ১১ লাখ ভ্যাকসিন আছে।’
‘রাশিয়া এবং চীনের ভ্যাকসিনের দামের বিষয়ে তাদের সঙ্গে গোপনীয়তার চুক্তি হয়েছিল, কিন্তু সেটা ভঙ্গ হওয়ায় এখন ভ্যাকসিন পেতে দেরি হচ্ছে। তাই এখন তাদের কাছ থেকে ভ্যাকসিনের দাম নিয়ে কথা বলা হবে না। তা না হলে ভ্যাকসিন পেতে সমস্যা হবে,’ যোগ করেন জাহিদ মালেক।
অগ্রাধিকার ভিত্তি ভ্যাকসিন বিতরণ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের হাতে থাকা ভ্যাকসিন আগামী ১৯ জুন থেকে ৫ লাখ মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। দ্বিতীয় ডোজ হাতে রেখেই পাঁচ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। ১১ লাখ টিকা সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীসহ বিদেশগামী যাত্রী, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের দেওয়া হবে। একইসঙ্গে দেশে ভ্যাকসিনের উৎপাদনের জন্য বেসরকারি প্রতিষ্ঠানসহ সরকারি প্রতিষ্ঠানেও উৎপাদনের চেষ্টা চলছে।’
সংক্রমণ রোধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘ভারতীয় ভ্যারিয়েন্ট সীমান্ত এলাকাসহ নোয়াখালী এবং মানিকগঞ্জ পর্যন্ত চলে আসছে। অর্থাৎ ঢাকার কাছাকাছি চলে আসছে। এখন সাবধান না থাকলে বিপদ হবে। করোনা সংক্রমণ এখন বেশি। সীমান্ত এলাকার আম ব্যবসায়ীদের জন্য সংক্রমণ বাড়তে পারে। যেখানে বাড়ছে সেখানেই লকডাউন দেওয়া হচ্ছে।’
এ সময় বেশি বেশি পরীক্ষার উপর গুরুত্ব দিয়ে মন্ত্রী আরও বলেন, ‘করোনা পরীক্ষা বাড়াতে হবে। এখন ৫০০টি জায়গায় পরীক্ষা হচ্ছে। এটা আরও বাড়াতে হবে। করোনা পরিস্থিতি বিবেচনায় চিকিৎসক, নার্স নিয়োগের প্রক্রিয়া অব্যাহত থাকবে। ইতিমধ্যে ২০ হাজার ডাক্তার-নার্স নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন আরও যেন নিয়োগ দেওয়া হয়।’
-
১৮ জুন, ২০২৫
-
১৭ মার্চ, ২০২৫
সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ
করোনার টিকা কেনার আড়ালে ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ
-
২৮ এপ্রিল, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
২২ জানুয়ারী, ২০২৩
-
২৬ জুলাই, ২০২২
-
২৬ জুলাই, ২০২২
-
১৭ মার্চ, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিবস
বিশেষ ক্যাম্পেইন শুরু, ১৫ দিনে টিকা পাবেন ৩ কোটি মানুষ
-
১৮ ফেব্রুয়ারী, ২০২২