১৫ জুন, ২০২১ ০৩:১৬ পিএম

নাটোরে লকডাউনের মেয়াদ বাড়লো ২২ জুন পর্যন্ত

নাটোরে লকডাউনের মেয়াদ বাড়লো ২২ জুন পর্যন্ত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় নাটোর জেলা সদর ও সিংড়া পৌর সভায় চলমান লকডাউনের মেয়াদ ২২ জুন পর্যন্ত বাড়িয়েছে জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (১৫ জুন) সকালে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নাটোর জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ বলেন, ‘গত সাতদিনের লকডাউনে আমরা কিছু সুফল পেয়েছি। কিন্তু করোনা এখনো পুরোপুরি । তাই ২২ জুন পর্যন্ত সর্বাত্মক লকডাউন বর্ধিত করা হয়েছে।’

সভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা। নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার ও নাটোর জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান।

এর আগে ৯ জুন থেকে নাটোর ও সিংড়া পৌর এলাকায় সাত দিনের লকডাউন দেওয়া হয়। আজ সেই লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সর্বশেষ নাটোরের লকডাউন আরও সাত দিন বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হলো।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : লকডাউন
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক