করোনায় মৃত্যু ছাড়াল ৩৮ লাখ
মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু লাফিয়ে বাড়ছে। বিভিন্ন দেশে প্রতিদিনই এ সংখ্যায় হচ্ছে নতুন নতুন রেকর্ড। প্রাণঘাতী ভাইরাসটি আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৮ লাখের অধিক মানুষ মৃত্যুবরণ করেছে। আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৭০ লাখের অধিক।
আজ মঙ্গলবার (১৫ জুন) সকাল ১১টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটটি জানিয়েছে, বিশ্বে এখন পর্যন্ত মোট ১৭ কোটি ৭০ লাখ ৩৪ হাজার ৪১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ২৭ হাজার ৭৬১ জন। তবে ভাইরাসটি থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যাও কম নয়। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন মোট ১৬ কোটি ১২ লাখ ২৭ হাজার ১৪ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৪৩ লাখ ৩৫ হাজার ২৩৯ জন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ছয় লাখ ১৫ হাজার ২৩২ জন।
এরপরই রয়েছে ভারত। গত কয়েকমাস ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে দুই কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৫৫৭ জনের শরীরে। মৃত্যু হয়েছে দুই লাখ ৪৬ হাজার ১৪৬ জনের।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে এক কোটি ৭৪ লাখ ৫৪ হাজার ৮৬১ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৮৮ হাজার ৪০৪ জনের।
সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩২তম। দেশে এখন পর্যন্ত আট লাখ ২৯ হাজার ৯৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৩ হাজার ১৭২ জনের। সেরে উঠেছেন সাত লাখ ৬৮ হাজার ৮৩০ জন।
এছাড়া শনাক্তের তালিকায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও জার্মানি
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন
রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত