করোনায় মৃত্যু ৩৮ লাখ ছাড়াল
মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিভিন্ন দেশে প্রতিদিনই এ সংখ্যায় হচ্ছে নতুন নতুন রেকর্ড। এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসটি শনাক্ত হয়েছেন ১৭ কোটি ৬০ লাখ ৪১ হাজার ৩০৬ জন মানুষের দেহে। এতে প্রাণ হারিয়েছেন ৩৮ লাখ ৫৯৫ জন করোনা রোগী।
আজ শনিবার (১২ জুন) সকালে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনাভাইরাস এ পর্যন্ত বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চল ছড়িয়ে পড়েছে। বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ১৫ কোটি ৯৬ লাখ ছয় হাজার ৬৫৭ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়, তৃতীয় অবস্থানে ব্রাজিল আছে, ফ্রান্সের অবস্থান চতুর্থ, তুরস্ক পঞ্চম, রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, আর্জেন্টিনা নবম এবং স্প্যান দশম স্থানে আছে। তালিকায় ৩২তম অবস্থানে আছে বাংলাদেশ।
করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৪৩ লাখ ছয় হাজার ৪৪৬ জন। মারা গেছেন ছয় লাখ ১৪ হাজার ৭৩৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত আট মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশে মারা গেছেন ১৩হাজার ৩২ জন এবং আট লাখ ২২ হাজার ৮৪৯ জন আক্রান্ত হয়েছেন।
-
২৫ অক্টোবর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
সৌদি আরবের সঙ্গে চুক্তি স্বাক্ষর
২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ৮৩ হাজার ৫০০ জন
মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী ও জনগণের মনোজাগতিক পরিবর্তন জরুরি: ডা. বিটু
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন
জামায়াতের প্রতিনিধি হয়ে তুরস্ক যাচ্ছেন মাহবুবুল আলম সালেহী
সৌদি আরবের সঙ্গে চুক্তি স্বাক্ষর
২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ৮৩ হাজার ৫০০ জন
মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী ও জনগণের মনোজাগতিক পরিবর্তন জরুরি: ডা. বিটু
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন
জামায়াতের প্রতিনিধি হয়ে তুরস্ক যাচ্ছেন মাহবুবুল আলম সালেহী