০৯ জুন, ২০২১ ০১:০৮ পিএম
সিএমইউর দ্বিতীয় প্রফের ফল দু-একদিনের মধ্যেই: ডিন
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) অধীনে মেডিকেল কলেজগুলোর দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষার ফল আগমী এক থেকে দুইদিনের মধ্যেই প্রকাশ হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সিএমইউ মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তার।
আজ বুধবার (০৯ জুন) দুপুরে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
সিএমইউর দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, ‘দুই-একদিন সময় লাগবে, এ সপ্তাহের মধ্যে অবশ্যই সেকেন্ড প্রফের ফল প্রকাশিত হবে। হয়তো কালকেও হতে পারে অথবা শনিবারে ফল প্রকাশ হবে। সিএমইউর ফল ভেরি রিসেন্টলি দিয়ে দেওয়া হবে।’
এর আগে এ বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে ২০১৭-১৮ সেশনের এমবিবিএস দ্বিতীয় প্রফেশনাল লিখিত ও মৌখিক পরীক্ষা হয়।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ফল প্রকাশ
-
০২ সেপ্টেম্বর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৩ মার্চ, ২০২৫
-
০২ মার্চ, ২০২৫
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৫
-
০২ ডিসেম্বর, ২০২৪
-
২৫ অগাস্ট, ২০২৪
-
১২ জুলাই, ২০২৪
-
১০ জুলাই, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
এই বিভাগের সর্বাধিক পঠিত