০৬ জুন, ২০২১ ০৯:৪৭ এএম

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে ৬৪৬ চিকিৎসকের মৃত্যু

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে ৬৪৬ চিকিৎসকের মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: বর্তমানে ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। এই ঢেউয়ে এখন পর্যন্ত দেশটিতে ৬৪৬ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। এর আগে প্রথম ঢেউয়ে ৭৪৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছিল। করোনাভাইরাসের ছোবলে ভারতে মোট এক হাজার ৩৯৪ চিকিৎসকের মৃত্যু হয়েছে।

শনিবার (০৫ জুন) ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

আইএমএ জানিয়েছে, ‘২ জুন পর্যন্ত মারা যাওয়া ৬৪৬ জন চিকিৎসকের মধ্যে সর্বাধিক ছিল রাজধানী দিল্লিতে, যা করোনার দ্বিতীয় পর্বের সময়ে ভারতে ক্ষতিগ্রস্ত অন্যতম একটি হটস্পট হয়ে উঠেছিল। এরপরে বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড ও অন্য রাজ্য থেকে মারা যাওয়া চিকিৎসকদেরও শনাক্ত করা হয়েছে।

রাজধানী দিল্লিতে প্রাণ হারিয়েছেন ১০৯ জন চিকিৎসক। এছাড়া বিহারে ৯৭, উত্তর প্রদেশে ৭৯, রাজস্থানে ৪৩, ঝাড়খণ্ডে ৩৯, অন্ধ্র প্রদেশে ৩৫, তেলেঙ্গনা ৩৪, গুজরাটে ৩৭, তামিলনাড়ুতে ৩২, পশ্চিমবঙ্গে ৩০, উড়িষ্যাতে ২৩, মহারাষ্ট্রে ২৩, মধ্য প্রদেশে ১৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়াও অন্যান্য রাজ্যেও চিকিৎসক মৃত্যুর ঘটনা ঘটেছে।’
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও