ভারতে ফের বেড়েছে দৈনিক সংক্রমণ, মৃত্যু ২৮৮৭
মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৮৮৭ জন মানুষ। এ নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন লাখ ৩৭ হাজার ৯৮৯ জন। এ সময় এক লাখ ৩৪ হাজার ১৫৪ জনের দেহে নতুন করোনা শনাক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৩ জুন) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ভারতে আজ প্রায় দেড় লাখের মত মানুষের দেহে নতুন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই কোটি ৮৪ লাখ ৪১ হাজার ৯৮৬ জন। ভারতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন দুই কোটি ৬৩ লাখ ৯০ হাজার ৫৮৪ জন।
ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘এক লক্ষ ২৭ হাজারে নেমে যাওয়ার পর বুধ এবং বৃহস্পতিবার একটু বেড়েছে দেশের দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। বুধবার দেশের দৈনিক মৃত্যু তিন হাজারের বেশি থাকলেও বৃহস্পতিবার তা ফের তিন হাজারের নীচে নেমেছে।
গত দু’দিন দৈনিক সংক্রমণ একটু বেড়েছে। কিন্তু যত লোক আক্রান্ত হচ্ছেন রোজ, তার থেকে অনেক বেশি আক্রান্ত রোজ সুস্থ হয়ে উঠছেন। যার জেরে সক্রিয় রোগীর হ্রাস অব্যাহত হয়েছে। গত দু’সপ্তাহের বেশি সময় ধরে কমতে কমতে হয়েছে ১৭ লক্ষ ১৩ হাজার ৪১৩। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা-পরীক্ষা হয়েছে সাড়ে ২১ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের হার ৬.২১ শতাংশ। যা গত দু’দিনের থেকে কম।’
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন