সাতক্ষীরায় এক সপ্তাহের বিশেষ লকডাউন ঘোষণা
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাতক্ষীরা জেলায় এক সপ্তাহের বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসক। আগামী শনিবার (৫ জুন) সকাল ছয়টা থেকে এ বিশেষ লকডাউন কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার (০৩ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম কামাল এ সিদ্ধান্তের কথা জানান।
এস এম কামাল বলেন, এ বিশেষ লকডাউনের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনাকাটার জন্য সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে।
তবে ওষুধ ফার্মেসি, হাসপাতাল, ক্লিনিক অ্যাম্বুলেন্স এবং বিদ্যুৎসহ এ জাতীয় জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা থাকবে। এসময় মোটরসাইকেল, দূরপাল্লা ও আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকবে বলেও জানান জেলা প্রশাসক।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা। এছাড়া উপস্থিত ছিলেন ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন হুসাইন সাফায়াত ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ প্রমুখ।
-
০১ জুলাই, ২০২১
-
৩০ জুন, ২০২১
-
৩০ জুন, ২০২১
-
১৯ জুন, ২০২১
-
১৯ জুন, ২০২১
-
১৫ জুন, ২০২১
-
১০ জুন, ২০২১
-
০৯ জুন, ২০২১