০১ জুন, ২০২১ ০৭:৩৩ পিএম

চার মেডিকেলে ছাত্রলীগের নতুন কমিটি

চার মেডিকেলে ছাত্রলীগের নতুন কমিটি
বাংলাদেশ ছাত্রলীগের লোগো

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী ও সিলেট মেডিকেল কলেজসহ দেশের চার মেডিকেল কলেজে আগমী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। 

সোমবার (৩১ মে) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

যে মেডিকেল কলেজগুলোতে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে সেগুলো হলো- সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ ও বগুড়া মেডিকেল কলেজ। 

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের নতুন সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান, রাজশাহী মেডিকেল কলেজের সভাপতি মনন কান্তি দাস ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন, রংপুর মেডিকেল কলেজের সভাপতি সানাউল হুদা রিয়াদ ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান তারেক এবং বগুড়া মেডিকেল কলেজের সভাপতি আতিকুর রহমান আসিফ ও সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসাইন রনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং সেই সাথে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হলো। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ছাত্রলীগ
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক