০১ জুন, ২০২১ ০৮:৪৯ পিএম

হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারি নিয়োগে কমিটি

হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারি নিয়োগে কমিটি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারি নিয়োগ, পদোন্নতি, টাইমস্কেল ও সিলেকশনগ্রেড প্রদান বিষয়ক দুটি বিভাগীয় নির্বাচন কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (০১ জুন) মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন-১ অধিশাখার উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২৩ নভেম্বর ২০২১ তারিখের ৪৫,০১,০০০০,১৪০,১১,০০১,২০-১৫৭৮ সংখ্যক অফিস আদেশ সংশোধনপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৫/০৫/২০২১ তারিখের ০৫,১৭০,০২২,২০,০০,০৪৩,২০১০-১৪৩ সংখ্যক স্মারকের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তর ও তার আওতাধীন হাসপাতাল বা প্রতিষ্ঠানের ১১ হতে ২০ গ্রেডের (৩য় ও ৪র্থ শ্রেণি) কর্মচারিদের নিয়োগ, পদোন্নতি, টাইমস্কেল ও সিলেকশনগ্রেড প্রদান বিষয়ক বিভাগীয় নির্বাচন কমিটি নিম্নরুপভাবে গঠন করা হলো।’

কমিটির কার্যপরিধি:

১. রাজস্বখাতভুক্ত ১১-২০ গ্রেডের পদ (৩য় ও ৪র্থ শ্রেণি) সরাসরি নিয়োগ ও পদোন্নতি দ্বারা পূরণের জন্য প্রার্থী বা ফিডার পদধারী বাছাই এবং তাদের বকেয়া সিলেকশনগ্রেড ও টাইমস্কেল মঞ্জুরির ক্ষেত্রে সুপারিশ প্রদান করবে।

২. এ কমিটি সরাসরি নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে জনবল নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগবিধি ও বিধি-বিধান এবং কর্মচারিদের বকেয়া সিলেকশনগ্রেড ও টাইমস্কেল প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধি-বিধানসহ জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট আদেশ সুপারিশ প্রদান করবে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো বলেও অফিস আদেশে বলা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►কমিটির তালিকা দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক