অধ্যাপক হলেন ঢাকা ডেন্টাল কলেজের ডা. রাজিউদ্দিন
মেডিভয়েস রিপোর্ট: অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন ঢাকা ডেন্টাল কলেজ এনাটমি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রাজিউদ্দিন খান।
সোমবার (৩১ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-১ শাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের প্রেক্ষিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিন্মবর্ণিত কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০/- বেতনক্রমে পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক (ডেন্টাল এনাটমী) পদে পদোন্নতি প্রদান করা হলো।’
এতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
১১ জুলাই, ২০২৩
-
১২ জুন, ২০২৩
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
০৩ ডিসেম্বর, ২০২২
-
২১ অক্টোবর, ২০২২
-
১৪ জুলাই, ২০২২
-
১৩ জুলাই, ২০২২
-
০১ জুলাই, ২০২২
-
৩০ জুন, ২০২২