একদিনে আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৭১০
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬১৯ জনে। এ সময় আরও এক হাজার ৭১০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
আজ সোমবার (৩১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫০৩টি করোনা পরীক্ষাগারে ১৮ হাজার ৮৬২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ১৮ হাজার ১৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৪৭ হাজার ৫১৩টি। পরীক্ষায় আরও এক হাজার ৭১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল আট লাখ ৫৪০ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ৩৬ জনের মধ্যে পুরুষ ১৫ জন ও নারী ১১ জন। তাঁদের মধ্যে ৩৪ জন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও দুইজন বাড়িতে মৃত্যুবরণ করেছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরওে এক হাজার ৫৬৭ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল সাত লাখ ৪০ হাজার ৩৭২ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শতকরা ৯ দশমিক ৪১ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৮ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৮ ভাগ।
ষাটোর্ধ্ব রয়েছেন ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন পাঁচ জন, আর ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন চার জন। এদের মধ্যে ঢাকা বিভাগের নয় জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে আটজন, খুলনা বিভাগে ছয় জন আর সিলেট বিভাগে আছেন একজন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৬ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব নয়জন এবং ষাটোর্ধ্ব ১৮ জন রয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের নয় জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে আটজন, খুলনা বিভাগে ছয় জন আর সিলেট বিভাগে আছেন একজন।
প্রসঙ্গত, ২০১৯ এর ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৬১ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা ২৩ লাখ ৩৫ হাজারের অধিক। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন পাঁচ কোটি ৯১ লাখের অধিক মানুষ। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত বছর ৮ মার্চ। এরপর একই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪