৩০ মে, ২০২১ ১১:৩২ এএম

ভারতে কমছে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু

ভারতে কমছে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজার ৪৬০ জন মানুষ। এ নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন লাখ ২৫ হাজার ৯৭২ জন। এ সময় এক লাখ ৬৫ হাজার ৫৫৩ জনের দেহে নতুন করোনা শনাক্ত করা হয়েছে।

আজ রোববার (৩০ মে) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ভারতে আজ দেড় লাখেও বেশি মানুষের দেহে নতুন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই কোটি ৭৮ লাখ ৯৪ হাজার ৮০০ জন। ভারতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন দুই কোটি ৫৪ লাখ ৫৪ হাজার ৩২০ জন।

ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভারতে বেশ কয়েক দিন ধরে লাগাতার কমছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার দৈনিক আক্রান্ত নেমেছিল ১ লক্ষ ৭৩ হাজারে। রবিবার তা আরও কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৫ হাজার ৫৫৩ জন, যা ৬ সপ্তাহে সবথেকে কম। কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু সাড়ে ৩ হাজারের নীচে নেমেছে। রবিবার ভারতে করোনা আক্রান্ত হয়ে ৩ হাজার ৪৬০ জনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৭৬ হাজার ৩০৯ জন। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫৪ লক্ষ ৫৪ হাজার ৩২০ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২১ লক্ষ ১৪ হাজার ৫০৮।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও