ভারতে করোনায় দৈনিক মৃত্যু বাড়ছে, কমছে সংক্রমণ
মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজার ৬১৭ জন মানুষ। এ নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন লাখ ২২ হাজার ৫১২ জন। এ সময় এক লাখ ৭৩ হাজার ৭৯০ জনের দেহে নতুন করোনা শনাক্ত করা হয়েছে।
আজ শনিবার (২৯ মে) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ভারতে আজ প্রায় দুই লাখ মানুষের দেহে নতুন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই কোটি ৭৭ লাখ ২৯ হাজার ২৪৭ জন। ভারতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন দুই কোটি ৫১ লাখ ৭৮ হাজার ১১ জন।
ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘দেশের দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা আরও কমল শনিবার। সংক্রমণ কম এবং সুস্থ বেশি হওয়ায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা গত দু’সপ্তাহ ধরে কমছে।
বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ কম হওয়াতেই দেশের সার্বিক সংক্রমণ পরিস্থিতির উন্নতি হয়েছে। এই উন্নতি গত এক দেড় মাসের পরিসংখ্যানের নিরিখে। এখনও যে সংখ্যক সক্রিয় রোগী রয়েছেন দেশে, যে সংখ্যক লোক রোজ আক্রান্ত হচ্ছেন, করোনার প্রথম পর্বের সর্বোচ্চ সংখ্যার থেকে তা অনেক বেশি। তাই সংক্রমণ, সক্রিয় রোগী কমলেও ‘স্বস্তি’ দেওয়ার পরিস্থিতি এখনও তৈরি হয়নি দেশে।’
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
সোহরাওয়ার্দী মেডিকেলে সীরাত সেমিনার অনুষ্ঠিত
মহানবীর আদর্শ অনুসরণে চিকিৎসাপেশায় নৈতিকতা-মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান
সোহরাওয়ার্দী মেডিকেলে সীরাত সেমিনার অনুষ্ঠিত
মহানবীর আদর্শ অনুসরণে চিকিৎসাপেশায় নৈতিকতা-মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান
সোহরাওয়ার্দী মেডিকেলে সীরাত সেমিনার অনুষ্ঠিত
মহানবীর আদর্শ অনুসরণে চিকিৎসাপেশায় নৈতিকতা-মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান