২৭ মে, ২০২১ ১০:৪৯ এএম

ভারতে করোনায় একদিনে মৃত্যু ৩৮৪৭

ভারতে করোনায় একদিনে মৃত্যু ৩৮৪৭
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজার ৮৪৭ জন মানুষ। এ নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন লাখ ১৫ হাজার ২৩৫ জন। এ সময় দুই লাখ ১১ হাজার ২৯৮ জনের দেহে নতুন করোনা শনাক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ মে) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ভারতে আজ দুই লাখেরও বেশি মানুষের দেহে নতুন করোনা শনাক্ত হয়েছে।  এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই কোটি ৭৩ লাখ ৬৯ হাজার ৯৩ জন। ভারতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন দুই কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৯৫১ জন।

ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘দেশের দৈনিক করোনা সংক্রমণ মঙ্গলবার নেমেছিল ২ লক্ষের নীচে। বুধ এবং বৃহস্পতিবার পর দু’দিনই তা ফের ২ লক্ষ ছাড়াল। যদিও দৈনিক মৃত্যুও বুধবারের থেকে একটু কমে ৪ হাজারের নীচে নেমেছে। গত কয়েক দিনের মতো দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে বৃহস্পতিবারও।

দেশে এখন যত মানুষ রোজ নতুন করে আক্রান্ত হচ্ছেন, তার থেকে বেশি রোজ সুস্থ হয়ে উঠছেন। এর জেরে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ৭৫ হাজার ৬৮৪ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ২৪ লক্ষ ১৯ হাজার ৯০৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে সাড়ে ২১ লক্ষের বেশি। সংক্রমণের হারও রয়েছে ১০ শতাংশের নীচে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও