২১ মে, ২০২১ ০৬:২৬ পিএম

তৃতীয় দফায় এটিএলএস কোর্সের সময় পরিবর্তন 

তৃতীয় দফায় এটিএলএস কোর্সের সময় পরিবর্তন 
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: তৃতীয় দফায় পরিবর্তন হয়েছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) অধীনে অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট (এটিএলএস) কোর্সের সময় সূচি। আগামী ২২-২৪ মে পর্যন্ত অনুষ্ঠেয় এ কোর্সটি অনুষ্ঠিত হবে আগামী ১৯-২১ জুন।

বিসিপিএস’র অনারারি সেক্রেটারি অধ্যাপক ডা. মো. বিল্লাহ আলম ও দক্ষতা উন্নয়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. ফাতেমা আশরাফ স্বাক্ষরিত এক নোটিসে এ কথা বলা হয়েছে।

কোর্সে অংশ গ্রহণের লক্ষ্যে নিবন্ধন করা সকলকে প্রস্তুতি নেওয়ার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়।

কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে এর আগে গত ১ এপ্রিল কোর্সটির সময় পরিবর্তন করে বিসিপিএস। চলতি বছরের ১০ থেকে ১২ এপ্রিল কোর্সটি হওয়ার কথা ছিল। বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত নোটিসে জানানো হয়, কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট (এটিএলএস) প্রোভাইডার কোর্সের তারিখ পরিবর্তন করে আগামী ২২ থেকে ২৪ মে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগেও আরেক দফা কোর্সটির সময় পরিবর্তন করেছিল বিসিপিএস। গত বছরের মার্চ মাসে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওই বছরের ৩ মার্চ অনিবার্য কারণঃবশত পিছিয়ে যায় কোর্সটি।

►পরিবর্তিত নোটিস 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিসিপিএস
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত