২১ মে, ২০২১ ০৪:৫৬ পিএম

‘অক্সফোর্ডের টিকার দুই ডোজ ৯০ ভাগ কার্যকর’

‘অক্সফোর্ডের টিকার দুই ডোজ ৯০ ভাগ কার্যকর’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দুই ডোজ ৮৫ থেকে ৯০ শতাংশ কার্যকর বলে এক গবেষণায় উঠে এসেছে।

যুক্তরাজ্যের পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) কোভিশিল্ড টিকার ওপর গবেষণা চালিয়েছে, যেখানে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্সের।  

নিজেদের গবেষণার বিষয়ে বৃহস্পতিবার পিএইচই জানিয়েছে, এক সপ্তাহব্যাপী এ গবেষণা চালায় তারা। 

গবেষণা দেখা গেছে, টিকা দেননি এমন মানুষের চেয়ে অক্সফোর্ডের টিকা দেওয়া হয়েছে এমন মানুষের মধ্যে কোভিড-১৯ প্রতিরোধে টিকার ৮৯ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে। একই গবেষণায় ফাইজার ও বায়োএনটেকের টিকার কার্যকারিতা পাওয়া গেছে ৯০ শতাংশ।

পিএইচইর দাবি, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার দুই ডোজ উপসর্গ বা লক্ষণগত রোগের ক্ষেত্রেও বেশ কার্যকর।

এমন প্রতিবেদন বিষয়ে ব্রিটিশমন্ত্রী নাদিম জাহায়ি বলেন, অক্সফোর্ডের টিকার ৯০ শতাংশ কার্যকারিতার এই তথ্য ইতিবাচক প্রভাবের প্রতিফলন।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার টিকা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও