১৩ মে, ২০২১ ০৫:০৭ এএম

‘পার্শ্ববর্তী দেশে চিতার আগুন এখনো নিভছে না, তাই আমাদের সতর্ক থাকতে হবে’

‘পার্শ্ববর্তী দেশে চিতার আগুন এখনো নিভছে না, তাই আমাদের সতর্ক থাকতে হবে’
নরসিংদী চেম্বার অব কর্মাসের উদ্যোগে মুসলেহ উদ্দিন স্টেডিয়ামে বুধবার গরিব দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, করোনার প্রভাবে সারা বিশ্ব আজ লণ্ডভণ্ড। আমাদের পার্শ্ববর্তী দেশ হিমসিম খাচ্ছে। সেখানে চিতার আগুন এখনো নিভছে না। এই বিষয়গুলো মাথায় রেখে সৌদি আববের মত দেশ ধর্মীয় বিষয়গুলো শিথিল করে দিয়েছে। সামনে ঈদ। তাই সেই বিষয়গুলো আমাদের মাথায় রেখে জীবন জীবিকা পালন করতে হবে। নয়তো বিপদ আমাদের পিছু ছাড়বে না। 

নরসিংদী চেম্বার অব কর্মাসের উদ্যোগে মুসলেহ উদ্দিন স্টেডিয়ামে বুধবার গরিব দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন,আমরা করোনার প্রথম ওয়েব মোকাবেলা করেছি। দ্বিতিয় ওয়েব সাবাইকে মিলে মোকাবেলা করাতে হবে। সরকার অব্যাহত ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন জনগণকে সচেতন হতে হবে।

নরসিংদী চেম্বার অব কর্মাসের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক আলী হোসেন শিশির (সিআইপি) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন,নরসিংদী পুলিশ সুপার আশরাফুল আজিম (পিপিএম)।  এসময় চেম্বারের সকল পরিচালক উপস্থিত ছিলেন।
 

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক