১২ মে, ২০২১ ০৭:৩৩ পিএম

সড়ক দুর্ঘটনায় নিউরোসায়েন্স হাসপাতালের দুই চিকিৎসক নিহত

সড়ক দুর্ঘটনায় নিউরোসায়েন্স হাসপাতালের দুই চিকিৎসক নিহত
নিউরো সায়েন্স হাসপাতাল। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি যাওয়ার পথে নরসিংদীতে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালের দুই চিকিৎসক নিহত হয়েছেন। এছাড়াও তাদের গাড়িচালকও নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘর নামক স্থানে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসক ডা. জহিরুল হক ও তার স্ত্রী ডা. তুহিন। তাদের বাড়ী নরসিংদীর মরজাল গ্রামে। তারা রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে কর্মরত রয়েছেন। নিহত অপরজন মাইক্রোবাসের চালক খোকন।

পুলিশ জানিয়েছেন, ডা. জহিরুল হক ও তার স্ত্রী ডা. তুহিন ঈদ উপলক্ষে ঢাকা থেকে নরসিংদীর মরজাল গ্রামের বাড়ি যাচ্ছিলেন। এ সময় তাদের গাড়ীটি ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘর নামক স্থানে পৌঁছলে ভৈরব থেকে আসা একটি যাত্রীবাহী বাস অপর একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করার সময় মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুই চিকিৎসক ও মাইক্রোবাসের চালক নিহত হন। আহত হন বাসের ৫ যাত্রী। তাদের উদ্ধার করে নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নূর হায়দার তালুকদার বলেন, যাত্রীবাহী বাসটি  অতিরিক্ত গতিতে আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই চিকিৎসক ও তাদের মাইক্রোবাসের চালক মারা যান। বাসটিকে আটক করা হয়েছে।

  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক