০৯ মে, ২০২১ ১১:১৮ এএম

ভারতে করোনায় আরও ৪০৯২ জনের মৃত্যু

ভারতে করোনায় আরও ৪০৯২ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার হাজার ৯২ জন মানুষ। এ নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই লাখ ৪২ হাজার ৩৯৮ জন। এ সময় চার লাখ তিন হাজার ৭৩৮ জনের দেহে নতুন করোনা শনাক্ত করা হয়েছে।

আজ রোববার (৯ মে) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ভারতে আজ চার লাখেরও বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।  এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই কোটি ২২ লাখ ৯৫ হাজার ৯১১ জন। ভারতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৮৩ লাখ ১১ হাজার ৪৯৮ জন।

এদিকে দেশটির শীর্ষ কয়েকটি হাসপাতালে তীব্র অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে। বিশেষ করে দিল্লির পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখানকার কমপক্ষে ছয়টি হাসপাতাল জানিয়েছে, সেখানে অক্সিজেন সঙ্কট তীব্র হয়ে উঠেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী ১ মে থেকে ভারতের ১৮ বছর বয়সী থেকে তদূর্ধ্ব সবাই টিকা নিতে পারবেন বলে ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও