০৮ মে, ২০২১ ০১:১১ পিএম
ভারতে করোনায় ২৫ দিনে ১১৬ চিকিৎসকের মৃত্যু
ছবি: সংগৃহীত
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৫ দিনে ১১৬ চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৮ মে) ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) এসব তথ্য জানিয়েছে।
আইএমএর তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার পর্যন্ত ৮৬৪ জন চিকিৎসক করোনায় মারা গেছেন। এর মধ্যে গত বছর মারা গেছেন ৭৩৬ জন।
জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউতে ৫০ থেকে ৭০ বয়সী চিকিৎসক বেশি মারা গেছেন। এমনকি বহু তরুণ চিকিৎসকেরও মৃত্যু হয়েছে।
এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, দেশটি এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত মারা গেছেন দুই লাখ ৩৮ হাজার ২৭০ জন। করোনায় আক্রান্ত হয়েছেন দুই কোটি ১৮ লাখ ৯২ হাজার ৬৭৬ জন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন এক কোটি ৭৯ লাখ ৩০ হাজার ৯৬০ জন মানুষ।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : করোনা
-
০১ অগাস্ট, ২০২৫
-
২১ জুলাই, ২০২৫
-
১২ জুলাই, ২০২৫
-
০৭ জুলাই, ২০২৫
-
০২ জুলাই, ২০২৫
-
২৮ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত