ভারতের করোনা ওয়ার্ডের চিকিৎসকের কাণ্ড
মেডিভয়েস ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির একটি বেসরকারি হাসপাতালের করোনা ওয়ার্ডের এক আবাসিক চিকিৎসক আত্মহত্যা করেছেন। ওই চিকিৎসকের নাম ডা. বিবেক রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩২ বছর।
শনিবার (১ মে) রাতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) সাবেক প্রধান ডা. রবি ওয়ানখেদকর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি এক টুইট বার্তায় লিখেছেন, ‘হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গত এক মাস ধরে কর্মরত ছিলেন ওই তরুণ চিকিৎসক। করোনা রোগীদের চিকিৎসার দায়িত্বেই ছিলেন তিনি, মরণাপন্নদের সিপিআর (CPR) এবং এসিএলএস (ACLS) দিতেন। প্রতিদিনের সাত থেকে আটজন রোগীর মধ্যে প্রায় বেশিরভাগই বাঁচতেন না। এই পরিস্থিতিতেই হতাশায় চলে যান ওই চিকিৎসক। শেষে আত্মহত্যার সিদ্ধান্ত নেন ডাঃ বিবেক। গোরক্ষপুরের ভীষণ মেধাবী চিকিৎসক ছিলেন এই তরুণ। প্রায় শতাধিক মানুষের প্রাণ বাঁচিয়েছেন এই মহামারীর সময়ে।’
এই তরুণ চিকিৎসকের মৃত্যুর জন্য অপবিজ্ঞান, অপরাজনীতি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে না পারা ‘খারাপ প্রশাসনকে’ দায়ী করেছেন আইএমএয়ের এই সাবেক প্রধান।
-
১৯ সেপ্টেম্বর, ২০২৬
-
১০ সেপ্টেম্বর, ২০২৬
-
১৮ জানুয়ারী, ২০২৫
-
০৫ জুলাই, ২০২৪
-
২৯ জুন, ২০২৪
-
২৬ জুন, ২০২৪
-
২১ জুন, ২০২৪
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি
জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি
জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি
জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান
এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ