০২ মে, ২০২১ ১২:০১ পিএম

করোনায় মৃত্যুবরণকারী ১৩২ সম্মুখযোদ্ধা পেলেন ক্ষতিপূরণ

করোনায় মৃত্যুবরণকারী ১৩২ সম্মুখযোদ্ধা পেলেন ক্ষতিপূরণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৩২ জন ফ্রন্টলাইনার বা সম্মুখযোদ্ধার পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে সরকার। একজন সম্মুখযোদ্ধা ৩৭.৫০ লাখ থেকে শুরু করে ৫০ লাখ টাকা পর্যন্ত পেয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিপূরণের অর্থ পেয়েছে পুলিশ বিভাগ। মাত্র ১৩ জন চিকিৎসক ক্ষতিপূরণ পেয়েছেন।

শুক্রবার (৩০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, গত এক বছরে পুলিশের ৯০ জন কর্মকতা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। পুলিশ বিভাগে মারা যাওয়া ৬৮ কর্মকর্তা-কর্মচারীর পরিবার ক্ষতিপূরণের টাকা পেয়েছেন। যদিও সম্মুখযোদ্ধা হিসেবে গত এক বছরে সবচেয়ে বেশি ১৫২ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা যান। অথচ ক্ষতিপূরণের অর্থ পেয়েছেন মাত্র ১৩ জন চিকিৎসক।

অর্থ মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ক্ষতিপূরণ পাওয়া মোট ১৩২ জন সম্মুখযোদ্ধাদের মধ্যে ১৩ জন চিকিৎসক, ১৮ জন নার্স, ৬৮ জন পুলিশ এবং ১৫ জন বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও ১৮ জন কর্মচারী রয়েছেন। মোট ১৩২ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষতিপূরণ বাবদ ৬১ কোটি ৬০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, ‘যত দ্রুত সম্ভব মারা যাওয়া চিকিৎসক ও নার্সদের ক্ষতিপূরণের টাকা পরিবারের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছি।’

চলতি ২০২০-২০২১ অর্থ বছরের বাজেটে বরাদ্দ ‘স্বাস্থ্য ঝুঁকি ক্ষতিপূরণের জন্য বিশেষ অনুদান’ শীর্ষক ৫০০ কোটি টাকার তহবিল থেকে ওই ক্ষতিপূরণের অর্থ বিতরণ করা হচ্ছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক