০১ মে, ২০২১ ১০:৩২ এএম

স্বাস্থ্য অধিদপ্তরের সুবর্ণজয়ন্তী কাল

স্বাস্থ্য অধিদপ্তরের সুবর্ণজয়ন্তী কাল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের সুবর্ণজয়ন্তী আগামীকাল ২ মে। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ সরকারের (মুজিব নগর সরকারের) প্রথম অধিদপ্তর হিসাবে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত হয়। এ দিবসটি উপলক্ষে নানা আয়োজন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ এপ্রিল) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামী ২ মে উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা এবং অধিদপ্তরের অধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় নমুনা মোতাবে ব্যানার তৈরি করে প্রদর্শনসহ ভার্চুয়াল সভায় অংশগ্রহন করে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ‘আগামী ২মে ২০২১ স্বাস্থ্য অধিদপ্তরের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯৭১ সালের ২ মে বাংলাদেশ সরকারের (মুজিব নগর সরকারের) ১ম অধিদপ্তর হিসাবে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত হয়। প্রতিষ্ঠাকালের পর থেকে মহান স্বাধীনতা সংগ্রাম এবং বর্তমানে চলমান করোনা অতিমারীতেও স্বাস্থ্য অধিদপ্তর তার সীমিত জনবল এবং নানাবিধ সীমাবদ্ধতা সত্ত্বেও দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় অকুতোভয়ে সম্মুখ সারীর যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এমনকি মহান স্বাধীনতা যুদ্ধে অনেক স্বাস্থ্যকর্মী যেভাবে শাহাদাৎ বরণ করেছেন, বর্তমানে কোভিড-১৯ ভাইরাস সংক্রমনের বিরুদ্ধে যুদ্ধেও অনেক স্বাস্থ্যকর্মী শাহাদাৎ বরণ করেছেন। এই সাহসী মানসিকতার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের এই আত্মত্যাগ আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত