২৯ এপ্রিল, ২০২১ ১০:৩৩ এএম
ভীতি প্রদর্শন
অধ্যাপক উত্তম কুমারের বিরুদ্ধে নার্স নেতার জিডি
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: ভয়-ভীতি দেখানোর অভিযোগে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বানাপ) কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. ইকবাল হোসেন সবুজ।
শনিবার (২৪ এপ্রিল) সূত্রাপুর থানায় জিডিটি করেন তিনি।
সাধারণ ডায়েরিতে ইকবাল হোসেন সবুজ জানান, ২৩ এপ্রিল রাত ১১টা ৫৮ মিনিটে তার মোবাইলে কল করা হয়। উত্তম কুমার বড়ুয়ার পরিচয় দিয়ে তার হাসপাতালের কিছু সংখ্যক স্টাফকে বদলি করানো সংক্রান্ত বিষয়ে নানা কথাবার্তার এক পর্যায়ে ইকবাল হোসেন সবুজের বাবা-মাকে উল্লেখ করে বিভিন্ন প্রকার অশালীন গালমন্দসহ ভয়-ভীতি ও হুমকি প্রদান করা হয়। এ অবস্থায় নিরাপত্তাহীনতার বিষয়টি বিবেচনায় নিতে জিডি করেন তিনি।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : জিডি
-
০৮ জানুয়ারী, ২০২৪
-
১০ ফেব্রুয়ারী, ২০২২
-
২৯ এপ্রিল, ২০২১
ভীতি প্রদর্শন
অধ্যাপক উত্তম কুমারের বিরুদ্ধে নার্স নেতার জিডি
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
পিপিআরসির কৌশলগত সংলাপে বক্তারা
তামাকে কর আরোপ অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপকরণ
পিপিআরসির কৌশলগত সংলাপে বক্তারা
তামাকে কর আরোপ অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপকরণ
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ
এই বিভাগের সর্বাধিক পঠিত