ভারতে একদিনে করোনা শনাক্ত ও মৃত্যুর রেকর্ড
মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে। একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজার ২৯৩ জন মানুষ। এ নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই লাখ ৮৭ জন। এ সময় তিন লাখ ৬০ হাজার ৯৬০ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।
আজ বুধবার (২৮ এপ্রিল) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ভারতে আজ প্রায় তিন লাখ ৬০ হাজার ৯৬০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক কোটি ৭৯ লাখ ৬০ হাজার ৯৬০ জন। ভারতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৪৮ লাখ ১৭ হাজার ৩৭১ জন।
এদিকে দেশটির শীর্ষ কয়েকটি হাসপাতালে তীব্র অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে। বিশেষ করে দিল্লির পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখানকার কমপক্ষে ছয়টি হাসপাতাল জানিয়েছে, সেখানে অক্সিজেন সঙ্কট তীব্র হয়ে উঠেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে যথাক্রমে- মহারাষ্ট্রে ৬৬ হাজার ৩৫৮, উত্তর প্রদেশ ৩২ হাজার ৯২১ জন, কেরালা ৩২ হাজার ৮১৯, কর্নাটক ৩১ হাজার ৮৩০ এবং দিল্লিতে ২৪ হাজার ১৪৯ জনের দেহে।
এদিকে সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী ১ মে থেকে ভারতের ১৮ বছর বয়সী থেকে তদূর্ধ্ব সবাই টিকা নিতে পারবেন বলে ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার।
-
০১ অগাস্ট, ২০২৫
-
২১ জুলাই, ২০২৫
-
১২ জুলাই, ২০২৫
-
০৭ জুলাই, ২০২৫
-
০২ জুলাই, ২০২৫
-
২৮ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন
রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত